আজকে আমরা পড়বো “কিসে হয় মর্যাদা?” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
কিসে হয় মর্যাদা?
কিসে হয় মর্যাদা ? দামি কাপড়, গাড়ি, ঘোড়া ও ঠাকুরদাদার কালের উপাধিতে? – মর্যাদা এইসব জিনিসে নাই। আমি দেখতে চাই তোমার ভিতর, তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয় কিনা। তোমায় দেখলে দাসদাসী দৌড়ে আসে। প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ কর। বা-মা-শ্বশুর-শাশুড়ি তোমায় আদর করেন। আমি তোমায় অবজ্ঞায় বলব- যাও।
সারাংশ: ধন-সম্পদ আর প্রতাপ-প্রতিপত্তির প্রভাবে সমাজে মানুষের মর্যাদা বাড়ে না। সত্যের উপাসক ও সচ্চরিত্রবান মানুষই মর্যাদাশীল।
সারাংশ বিকল্প ১: ধনসম্পদ আর প্রতাপ-প্রতিপত্তির প্রাচুর্যে ও আভিজাত্যে সমাজে মানুষের মর্যাদা বাড়ে না। দুশ্চরিত্র ও মিথ্যা আভিজাত্য আর অহমিকায় বিভোর ব্যক্তি অবজ্ঞার পাত্র ।
সারাংশ বিকল্প ২: অর্থ, বিত্ত, বংশমর্যাদা ও শক্তির দাপট মানুষকে দাম্ভিক ও অহংকারী করে। তা মানুষকে কখনো মর্যাদার অধিকারী করে না। মানুষের মর্যাদা নির্ভর করে মহৎ মানবিক গুণাবলির ওপর। সত্যের সাধনায় উদ্ভাসিত চরিত্রবান মানুষরাই জীবনে প্রকৃত মর্যাদার অধিকারী হন।
সারাংশ বিকল্প ৩: সমাজে মানুষের মর্যাদা অর্থ-সম্পদ, ক্ষমতা, আভিজাত্য ইত্যাদি দ্বারা নির্ধারিত হয় না। মিথ্যা আভিজাত্য, অহমিকা, অর্থলোভ, দুশ্চরিত্র ইত্যাদি মানুষকে অবজ্ঞার পাত্রে পরিণত করে।
সারাংশ বিকল্প ৪ : যারা সত্যের উপাসক, চরিত্রবান ও মনুষ্যত্ববোধসম্পন্ন তারাই জীবনে সত্যিকার মর্যাদা লাভ করে। অর্থবিত্ত, বাড়ি, গাড়ি বংশ গৌরবের ওপর মর্যাদা নির্ভর করে না। মানুষের মর্যাদা নির্ভর করে মহৎ মানবিক গুণাবলির ওপর।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।
