আজকে আমরা পড়বো “অভ্যাস ভয়ানক জিনিস” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
অভ্যাস ভয়ানক জিনিস
অভ্যাস ভয়ানক জিনিস— একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন । মানুষ হবার সাধনাতেও তােমাকে সহিষ্ণু হতে হবে । সত্যবাদী হতে চাও ? তাহলে ঠিক করাে , সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না । দু মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করাে । তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করাে , সপ্তাহে তুমি দু দিন মিথ্যা কথা বলবে না । এক বছর পরে দেখবে সত্য কথা বলা তােমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে । সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না । নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে তুমি সংগ্রামে হঠাৎ জয়ী হতে কখনও ইচ্ছা করাে না- তাহলে সব পণ্ড হবে ।
সারাংশ : মানুষ অভ্যাসের অনুগত । অভ্যাসের কবল থেকে মুক্তি লাভ কঠিন । তবে ধৈর্য ও কঠোর সাধনার মাধ্যমে ভালাে অভ্যাস গড়ে তােলা যায় । পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রাম করে নিজের সদভ্যাস গড়ে তুলতে না পারলে জীবন সার্থক হয় না।
সারাংশ বিকল্প ১: মানুষ অভ্যাসের দাস। কোনাে অভ্যাসকে একদিনে বদলানাে যায় না। অভ্যাস বদলানাের জন্য নিয়মিত চেষ্টা করতে হয়। নিজেকে চরিত্রবান করতে চাইলে ধীরে ধীরে মিথ্যাচার ত্যাগ করার চেষ্টা করতে হবে।
সারাংশ বিকল্প ২: অভ্যাস সহজে গড়ে উঠে না। এর জন্য প্রয়োজন দীর্ঘ দিনের প্রচেষ্ঠা ও সহিষ্ণুতা । সত্যবাদী হতে হলে ধীরে ধীরে মিথ্যা বলার অভ্যাস দূর করতে হবে।নিজেকে মানুষ করতে হলে পাপ ও প্রবৃওি সাথে ধৈর্য ধরে সংগ্রাম করতে হবে।
সারাংশ বিকল্প ৩: অভ্যাসের আকস্মিক পরিবর্তন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন লক্ষ্যস্থির করে সে লক্ষ্য অর্জনে ক্রমাগত সাধনা করে যাওয়া। এক্ষেত্রে তাড়াহুড়ো ব্যর্থতাকেই নিশ্চিত করে ।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।