আজকে আমরা পড়বো “স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়ােজন
স্বাধীন হবার জন্যে যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার। সত্যের প্রতি শ্রদ্ধাবােধহীন জাতি যতই চেষ্টা করুক , তাদের আবেদন - নিবেদনে ফল হয় । যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী , সেখানে দু - চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয় , দুর্ভোগ পােহাতে হয় । কিন্তু মানুষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই ।
সারাংশ: কঠোর সাধনার মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হয়। আবার স্বাধীনতা রক্ষার জন্যও প্রয়োজন সত্যনিষ্ঠা এবং ন্যায়পরায়নতা। যে দেশে মিথ্যাচারীর সংখ্যা বেশি সে দেশে মুষ্টিমেয় সত্যনিষ্ঠকে অনেক যন্ত্রণা এবং দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু জাতিকে মর্যাদাবান করে তোলার জন্য এ দুর্ভোগ সহ্য না করে উপায় নেই।
সারাংশ বিকল্প ১: অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হলে সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রতি শ্রদ্ধাবান হতে হবে। যে জাতির অধিকাংশ মানুষ মিথ্যাচারী সেখানে স্বল্প সংখ্যাক ন্যায়নিষ্ঠ ও কর্মঠ মানুষকে স্বাধীনতা রক্ষার জন্য বহু বিড়ম্বনা সহ্য করতে হয়।
সারাংশ বিকল্প ২: স্বাধীনতাসম্পদকে রক্ষার জন্য দরকার সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতা। মিথ্যাচারীর স্থায়ী দুর্ভোগ মুষ্টিমেয় সত্যনিষ্ঠ ব্যক্তিকেই ভােগ করতে হয়। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে এ দুর্ভোগ মেনে নিতে হবে।
সারাংশ বিকল্প ৩: স্বাধীনতা অর্জন ও রক্ষা উভয়ই খুব কঠিন কাজ । স্বাধীনতা পাওয়ার জন্য যেমন ত্যাগ - তিতিক্ষা ও সাধনার প্রয়ােজন তেমনই তা রক্ষার জন্য সত্যনিষ্ঠা , ন্যায়পরায়ণতা , কঠোর পরিশ্রম ও সাধনার প্রয়ােজন । যে জাতির অধিকাংশ মানুষ অন্যায়কারী ও মিথ্যাচারী সেখানে সত্যনিষ্ঠ ব্যক্তিকে দুর্ভোগ পােহাতে হয় ।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।