নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কী - সারাংশ

আজকে আমরা পড়বো “নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কী” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।

নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কী - সারাংশ

নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কী

নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভাল কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, -সে ভাল কাজের দাম কি! একটা ভাল কিছু লিখিলাম, তাহার নিন্দুক কেহ নাই-ভাল গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হতে পারে? জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোন মন্দ লোক তাহার মধ্যে মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্ত্বকে পদে পদে কাটা মাড়াইয়া চলিতে হয়। ইহাতে যে হার মানে, বীরের সদগতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে-তাহা নহে, মহত্ত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ।

সারাংশ : নিন্দা আছে বলেই পৃথিবীতে জীবন ও কর্মের গৌরব আছে। নিন্দুকেরা যেকোনো কাজের খুঁত ধরে বেড়ায়। এই নিন্দার কাছে যে হার মানে, গৌরবের জয়মাল্য তার জন্য নয়। তাই নিন্দার কাঁটা মাড়িয়েই মহত্তকে গৌরবঅর্জন করতে হয়।

সারাংশ বিকল্প ১: মানবজীবনকে সুন্দর, সফল ও গৌরবময় করার জন্য নিন্দার বা বিরূপ সমালােচনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালাে কাজ, উত্তম গ্রন্থ, মহৎ ধর্মচর্চা সব কিছুকেই নিন্দার কষ্টিপাথরে যাচাই করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। নিন্দা যেমন দোষীকে সংশােধনের সুযােগ দেয় তেমনি মহত্ত্বের গৌরবও প্রকাশ করে থাকে।

সারাংশ বিকল্প ২: নিন্দা না থাকলে কাজের গুণবিচার যেমন স্পষ্ট হয় না, তেমনই কাজের ত্রুটিবিচ্যুতি ধরা পড়ে না। নিন্দা শুধু কাজকে সুচারু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতেই সাহায্য করে তা নয়, তাকে মহত্ত্বও দান করে।

সারাংশ বিকল্প ৩: নিন্দুকের নিন্দা মানুষের কাজকে আরো মহিমান্বিত করে তোলে। নিন্দার কাঁটা পায়ে বিঁধে মানুষকে মহৎ কাজে জীবন উৎসর্গ করতে হয়। এতে তার বীরত্বেরই প্রকাশ ঘটে। সে অর্থে মহত্ত্বের স্বীকৃতি দিয়ে থাকে নিন্দা।

আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে  সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.