আজকে আমরা পড়বো “জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ
জীবনের একটি প্রধান লক্ষ্য হাসি ও আনন্দ। যার প্রত্যেক কাজে আনন্দ ফুর্তি তার চেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরোপুরি আনন্দ ভোগ করতে জানে আমি তাকে বরণ করি। স্থূল দৈনন্দিন কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শোভনীয় করেছে এবং পারিপার্শ্বিক দশজনের জীবনকে উপভোগ্য করে তুলেছে। এই যে এমন একটা জীবনের সন্ধান যার ফলে সংসারকে মরুভূমি বোধ না হয়ে ফুলবাগান বলে মনে হয়। সে সন্ধান সকলের মেলে না। যার মেলে সে পরম ভাগ্যবান। এরূপ লোকের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে কলুষ বর্বরতা আপনাআপনি দূরে পালায়। সেখানে প্রেম, পবিত্রতা সর্বদা বিরাজ করে।
সারাংশ: সুখ-দুঃখের এ পৃথিবীতে জীবনের প্রতিক্ষণে আনন্দ উপভােগ করা খুব সাধনার কাজ। যে পারে সে পরম ভাগ্যবান। এরূপ লােকের সংখ্যা যে সমাজে যত বেশি সে সমাজে তত শান্তি বিরাজমান। কারণ, তারা সমাজের অন্যান্যদের মধ্যে সুখ সারে সক্ষম।
সারাংশ বিকল্প ১: জীবনকে শোভন, সুন্দর ও আনন্দমুখর করতে হলে জীবনের প্রতি ক্ষেত্রে আনন্দকে লালন করতে হবে। যিনি এমন জীবনের সন্ধান পান তিনি পরম সৌভাগ্যবান। যে সমাজে এ ধরনের লোক বেশি সেখানে কলুষতা ও কদর্যতা থাকে না। সেখানে প্রেম, প্রীতি ও আনন্দ এসে জড়ো হয়।
সারাংশ বিকল্প ২: জীবনকে শােভন, সুন্দর ও আনন্দমুখর করতে হলে জীবনের প্রতিক্ষেত্রে আনন্দকে লালন করতে হবে। যে সমাজে আনন্দকে ধারণ করে এমন লােক বেশি সেখানে কলুষতা ও কদর্যতা থাকে না।
সারাংশ বিকল্প ৩ : হাসি ও আনন্দ মানবজীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যের পরিচয় বহন করে। ক্ষুদ্র বা বৃহৎ সকল কর্মে আনন্দঘন পরিবেশ বজায় রাখতে পারলে পারিপার্শ্বিক জীবন হয় সুন্দর ও শোভন। ফলে সমাজজীবন থেকে কদর্যতা দূর হয়ে প্রেম ও প্রীতির সম্পর্ক বৃদ্ধি পায়।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।