আজকে আমরা পড়বো “কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? সৎ আকাংখা” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? সৎ আকাংখা
কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাংখা। তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। কী শিখতে হবে, ভেবে দেখো। পাখি তার মা-বাপের কাছে কী শেখে। পাখা মেলতে শেখে, উড়তে শেখে। মানুষকেও তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে। তাকে শিখতে হবে, কী করে বড় করে আকাক্সক্ষা করতে হয়। পেট ভরতে হবে- এ শেখবার জন্য বেশি সাধনার দরকার নেই। কিন্তু পুরোপুরি মানুষ হতে হবে, এ শিক্ষার জন্য যে অপরিমিত আখাঙ্ক্ষা দরকার, তাকে শেষ পর্যন্ত জাগিয়ে রাখবার জন্য চাই মানুষের শিক্ষা।
সারাংশ: শিক্ষার মাধ্যমে মানুষের মহৎ আখাঙ্ক্ষা জাগ্রত হয়, প্রকৃত মনুষ্যত্ব অর্জিত হয়। শুধু জীবিকা অর্জনের জন্যই নয়, নিজেকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তোলার জন্যই শিক্ষা লাভ করা প্রয়োজন।
সারাংশ বিকল্প ১: শিক্ষাই মানুষের মনের মহৎ আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। পশুপাখির মতো কেবল জৈবিক ক্ষুধা-তৃষ্ণা মেটানোই মানুষের কাজ নয়। উন্নত জীবন গড়তে হলে, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।